1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে অনাথ শিশুদের জন্য পিঠা উৎসব

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পড়েছেন
মানিকগঞ্জে অনাথ শিশুদের জন্য পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে অনাথ শিশুদের জন্য পিঠা উৎসব আয়োজন করেছে সরকারি শিশু পরিবার। রবিবার প্রতিষ্ঠান ভবনে অনাথ শিশুদের জন্য আয়োজিত এই পিঠা উৎসবে ভাপাপিঠা, ভেজানো পিঠা আয়োজনের পাশাপাশি ছিল উন্নত খাবার। এই আয়োজনের জন্য দারুণ খুশী তাঁরা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, জেলা সমাজেসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, সহকারি পরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মুহাম্মদ মোস্তফা হাবিব, শহর সমাজে সেবা কর্মকর্তা মেহেদি মাসুদ, সদর উপজেলা সমাজেসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার ও প্রবিশন কর্মকর্তা শাহীনুর ইসলাম।

সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মুহাম্মদ মোস্তফা হাবিব বলেন, ‘আমাদের এই প্রতিষ্ঠানে ৮৩ জন শিশু নিবাসি রয়েছেন। তাঁদের মধ্যে বান্দরবান জেলার ৫৭জন, ঢাকা জেলার ৫জন, নরসিংদী জেলার ৪জন, রাজবাড়ি, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার রয়েছেন ২জন করে। এছাড়া নারায়নগঞ্জ ও গাজীপুর জেলার রয়েছেন ১জন করে। এদের মধ্যে ৯ জন রয়েছেন ঠিকানাবিহীন। যাদের ঠিকানা শুধুই মানিকগঞ্জের বেউথা এলাকার এই সরকারি শিশু পরিবার। ’

তিনি বলেন, ‘যাদের পিতা-মাতা কেউ নেই কিংবা পিতা-মাতা ও ঠিকানাবিহীন তাঁদের পাশাপাশি অন্যান্য অনাথ শিশুরা ঠাই পেঁয়েছেন এই শিশু পরিবারে। এদের মধ্যে ১০ বছরের নীচে রয়েছেন ৩জন, ১০ থেকে ১৫ বছরের মধ্যে রয়েছেন ৪৭ জন, ১৫ থেকে ১৮ বছরের মধ্যে রয়েছেন ২৭ জন এবং ১৮ বছরের উর্ধ্বে রয়েছেন ৬ জন। এদের মধ্যে ৯জন এসএসসি পরীক্ষার্থী, ৫জন এইচএসসি পরীক্ষার্থী, ৫জন কারিগরি প্রশিক্ষণে রয়েছেন। অন্যান্যরা বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত। তাঁদের যাবতীয় খরচ সরকার বহন করে। আমাদের শিশু পরিবারের নারী কর্মকর্তা-কর্মচারিরা মা এবং পুরুষ  কর্মকর্তা-কর্মচারিরা বাবার ভূমিকা পালন করে থাকেন।’

বান্দরবানের কয়েকজন আদিবাসি শিশুর সাথে কথা বললে তাঁরা জানান এই আয়োজনে তাঁরা খুব খুশী হয়েছেন। অন্যান্য জেলার শিশুরাও খুব খুমী বলে জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :