1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ট্রলার থেকে পরে শ্রমিক নিখোঁজ 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২২৯ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পরে রবিউল (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচ টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য  বলেন, “শরিয়তপুর বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন ২০-২৫ জন শ্রমিক ।

আজ রবিবার (১৯ নভেম্বর )সন্ধ্যা সোয়া পাঁচ টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মায় পানিতে পরে নিখোঁজ হয় রবিউল। রবিউল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে বলে জানা গেছে। সে ট্রলারের পেছনে (প্রশ্রাব করতে) গেলে ট্রলার থেকে নদীতে পরে যায়। রবিউল মৃগী রোগী ছিল বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানান।

পরে সন্ধ্যায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান , ওসি সুমন কুমার আদিত্যসহ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রয়েছে। হরিরামপুরে ডুবুরির দল না থাকায় শিবালয় উপজেলার সাথে যোগাযোগ করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :