1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ভারত থেকে একদিনে এসেছে ৪৫১ মেট্রিক টন পেঁয়াজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: একদিনেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৬টি ট্রাকে ৪৫১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়লেও তবুও দামে চড়া। আমদানিকারকরা বলছেন, দেশে পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়ানো হয়েছে। তবে ৪০ শতাংশ শুল্কায়নে দিয়েই এসব পেঁয়াজ আমদানিকরা হচ্ছে। এতে করে প্রতি কেজি পেঁয়াজের অতিরিক্ত ২৫ টাকা গুনতে হচ্ছে।

গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬ টি ট্রাকে ৪৫১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

রোববার (১৪ জুলাই) হিলি খুচরা বাজার ঘুরে জানা যায়, তিন সপ্তাহ আগে দেশীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই পেঁয়াজ মানভেদে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানিকৃত পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও সেই আজ পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শাহীনুর রেজা শাহিন বলেন, বাজারে চাহিদার তুলনায় মোকামগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া দাম বাড়তে বাড়তে এখন দেশীয় পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই দেশের বাজারের স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি কিছুটা বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। তবে ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করলে দেশে পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে নেমে আসবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। গত সপ্তাহের শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যেখানে ২ থেকে ৪ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। এখন সেখানে গত বুধবার (১০ জুলাই) ভারতীয় ১৪ টি ট্রাকে ৪০৭ মেট্রিক টন, বৃহস্পতিবার ১০ টি ট্রাকে ২৯৪ মেট্রিক টন এবং চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার একদিনেই ১৬ টি ট্রাকে ৪৫১ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি বন্দর দিয়ে। সুত্র:সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :