1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায়  প্রথম  কুড়িগ্রামের শাফিন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৪৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী গ্রামের ছেলে মো. শাফিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করা শাফিন সাবেক বিমানবাহিনীর সদস্য মো. সেকেন্দার আলী ও মোছা. সুকরিয়া পারভীনের ছেলে। ২০২০ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২২ সালে একই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।

বুয়েট ছাড়াও শাফিন মেডিকেল জাতীয় মেধা তালিকায় ২৪৬তম হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ১০৩তম, আইইউটিতে ১৪তম স্থান এবং এমআইএসটিতে মিলিটারি কোটায় ১৩তম স্থান অধিকার করেছেন।

শাফিন আহমেদ বলেন, সময়ের অপচয় না করে পড়াশোনায় ব্যয় করেছি। কঠোর অধ্যবসায় ও গুরুজনদের দোয়ায় আমি এ সাফল্য অর্জন করেছি। আমার লক্ষ্য একজন যোগ্য সফটওয়্যার ডেভেলপার হওয়া।

শাফিনের বাবা মো. সেকেন্দার আলী বলেন, ছেলে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে এ খবরে বাবা হিসেবে আমি অত্যন্ত খুশি। আমার আরও এক ছেলে বুয়েটে পড়ে। তাদের জন্য সবাই দোয়া করবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :