
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের কৃতি সন্তান ’ডিফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ড. মো. আলী হোসেন পিএইচডি ডিগ্রী অর্জন করায় সম্ভর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আরিচা রোহান পাঠাগারে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের ’বন্ধুমহল’ এ সম্ভর্ধনার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মহিদুর রহমান কাজল, তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো.শাহজাহান বিশ্বাস, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, এ্যাভোকেট মো. আবুল কালাম, এ্যাডভোকেট মো. দেলোায়ার হোসেন, সমাজ সেবক মো. সোহেল হোসেন, এস,এম এনামুল হক, মো. সোহেল রানা, মো. শফিকুল ইসলাম ও জিল্লুর রহমান রানা প্রমুখ।

ড. মো. আলী হোসেন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. জাহেদুর রহমান এর তত্বাবোধানে ’আন্ডারস্ট্যান্ডিং ক্যানসার কমপ্লেকজিটি র্থো বায়োইনফরমেটিক্স এন্ড মেশিন লার্নিং এ্যাপ্রোসেস’ এর উপর গবেষনা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
সহ-তত্বাবধায়ক হিসেবে ছিলেন, ’অস্ট্রেলিয়া চার্লস স্টার্ট ইউনিভার্সিটি’র’ অধ্যাপক ড. মো. আলী মনি।
উল্লেখ্য, ড. মো. আলী হোসেন বর্তমানে ’ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে’ কম্পিটর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগে সহযোগী অধ্যাপক এবং ন্যানোবায়ো টেকনোলজি সেন্টারের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
ড. মো. আলী হোসেন শিবালয় উপজেলার দক্ষিণ শিবালয় গ্রামের মো. দেলোয়ার হোসেন পুত্র। সে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থী। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে বিএসসি (অনার্স) এমএসি ডিগ্রী অর্জন করেন। ২০১১ সালে ’বাংলাদেশ ইউনিভার্সিতে’ এবং ২০১৪ সালে ’মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে’ প্রভাষক হিসেব যোগদান এবং ২০১৬ সালে পদন্নতি পেয়ে সহকারি অধ্যাপক হন। এরপর ২০২৩ সালে ’ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে’ কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে যোগদান এবং ২০২৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদন্নতি পান। সে সকলের দোয়া প্রার্থী।
Leave a Reply