1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না আ.লীগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ কখনোই বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। জনগণ ভোট দিলে তখনই সরকার গঠন করে।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন করা হবে। সংগঠনের নামে চাঁদা তুলতে চাইলে ট্রাকপ্রতি কত টাকা এবং কোথা থেকে তোলা হবে, তা আগেই পুলিশকে জানাতে হবে। সড়কে চাঁদাবাজি বন্ধ করবে হাইওয়ে পুলিশ। আমরা তাদের সেভাবেই নির্দেশনা দিয়েছি। কেউ অবৈধভাবে চাঁদাবাজি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই ষড়যন্ত্র, পেশিশক্তি কিংবা ক্যান্টনমেন্টের বন্দুকের নলে বিশ্বাস করে না। বিশ্বাস করে জনগণের ওপর। জনগণ যাকে ভোট দেবে, তারাই দেশ চালাবে। দেশকে আলোকিত রাখতে, এগিয়ে নিতে এবং উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। কেননা, এই সরকার অনেক বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ করেছে, যা দৃশ্যমান। স্বাধীনতার পর এ ধরনের উন্নয়ন আর কোনো সরকারের সময়ই হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :