1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।

নিহত চারজনের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- অটোরিকশা চালক বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল গনির ছেলে হযরত আলী (৩৫) ও সিএনজির যাত্রী ধুনট উপজেলার বেড়েরবাড়ি সর্দার পাড়া গ্রামের বাদশা মিয়া (৬৫)। নিহত অপর দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

ঘটনাস্থলের লোকজন জানান, বগুড়া শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী যাচ্ছিল। দ্বিতীয় বাইপাস মহাসড়কে সুজাবাদ এলাকায় মহাসড়ক থেকে বাগবাড়ি সড়কে অটোরিকশাটি পার হচ্ছিল। এমন সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজন মারা যান। স্থানীয় লোকজন আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক হযরত আলী মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আট বছর বয়সী একজন কন্যা শিশু গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

এদিকে, দুর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। যাত্রীরা যে যার মতো বাস থেকে নেমে যান। এ সময় স্থানীয় কিছু লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, পুলিশ হেফাজতে তিনজনের মরদেহ আছে। অটোরিকশা চালক হযরত আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন।দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :