1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

 ফ্রান্সের প্যারিসে  প্রবাসী বাঙ্গালীদের ঈদ বাজার যেন উৎসব

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪০০ বার পড়েছেন

ফ্রান্স থেকে শাম্মি: ফ্রান্সের  রাজধানী প্যারিস। এখানে বিভিন্ন দেশের,ভাষাভাষী ও বিভিন্ন সংস্কৃতির মানুষের উপস্থিত। বিভিন্ন সংস্কৃতিতে , আমাদের জ্ঞান, বিশ্বাস ও  নানা ভাবনা তৈরি হয় । যখন অনেক দেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে একসাথে বসবাস করে তখন এর আদান-প্রদান ঘটে। আর এই সংস্কৃতির বিনিময় আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কাজের ব্যস্ততা আমাদের এমন ভাবে যান্ত্রিক করে তুলেছে, আমরা ভুলতে বসেছি আমাদের জাতি, আমাদের ঐতিহ্য , উৎসব।

বিশেষ করে, আমরা যারা ফ্রান্সে বসবাস করি, আমাদের বৈশাখ কিংবা বসন্ত নিয়ে ভাববার অবকাশ থাকে না। মুসলিমদের সবচেয়ে যে  বড় ধর্মীয় উৎসব ঈদ নিরবে এসে চলে যায়।আমরা ফেলে আসা দিনের স্মৃতি বুকে নিয়ে আগামীর জন্য কাজ করে যাই।

 হঠাৎ একদিন এই ধারাবাহিকতার ব্যতিক্রম ঘটে একটি প্রশ্নে…..

এই রমজানে একটি ঈদ মেলার আয়োজন করলে কেমন হবে? যেখানে থাকবে বাংলাদেশী পোশাক, জুয়েলারি আর খাবা।  এই  প্রস্তাবটা করেছিলেন সাফ ( সলিদারিতে আজি ফ্রঁস) এর একজন স্বেচ্ছাসেবক। বিষয়টা খুব গুরুত্বসহকারে নিয়েছিলেন সাফের প্রেসিডেন্ট নয়ন ভাই। তিনি সবকিছু ব্যবস্থা করে আমাদের কনফার্ম করেন যে, শুধু বাংলাদেশ নয় , মেলায় অংশ নিচ্ছে আরবী আফ্রিকানসহ বিভিন্ন জাতির স্টল। আমাদের মতো সবাই চাচ্ছে নিজেদের দেশ, সংস্কৃতি  আর ঐতিহ্যকে তুলে ধরতে।আমরা সবাই জানি বাঙ্গালী জাতি অনেক আবেগপ্রবণ। আমরা ও আবেগ ধরে রাখতে পারলাম না। ফ্রান্সে হবে বাণিজ্যমেলা ! ঈদের আগে বিভিন্ন স্টল ঘুরে ঈদের শপিং করবো, ঘুরতে ঘুরতে একসময় মাগরিব এর আযান হবে, সবাই মিলে দলবেঁধে ইফতার করবো মেলাতেই। মনে হচ্ছে ফ্রান্সে না, যেন বাংলাদেশেই আছি।

১৬ এপ্রিল ২০২৩। দীর্ঘ জল্পনা কল্পনা, দীর্ঘ পরিকল্পনা, সাফের রেগুলার বৈঠক, নয়ন ভাই কর্তৃক স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বুঝে পাওয়া, পূর্ব প্রস্তুতি, আর অনেক অপেক্ষার পর অবশেষে এলো কাঙ্ক্ষিত সেই দিন। আবহাওয়া তার রেগুলার নাটক শেষ করে উপহার দিলো, চমৎকার রৌদ্রজ্জ্বল একটা দিন। দিনটি ছিল লোক লোকারণ্য ও উৎসব মুখর । চমৎকার এবং মানসম্মত ব্যবস্থাপনায় প্যারিসবাসীকে একটি ঈদ বাণিজ্য মেলা উপহার দিতে পেরে আমরা সাফ পরিবার গর্বিত। সলিদারিতে আজি ফ্রঁন্স আয়োজিত এই বাণিজ্য মেলার মাধ্যমে, আমরা আমাদের দেশকে, আমাদের সংস্কৃতি কে ফ্রান্স তথা বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ নয়ন ভাই কে এমন একটি উদ্যোগের জন্য এবং ধন্যবাদ সলিদারিতে আজি ফ্রঁস এর সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের। যাদের অক্লান্ত পরিশ্রমে সফল হয়েছে আজকের এই অভূতপূর্ব আয়োজন।

মেলাটি সম্পূ্র্ণ করতে যারা অগ্রণী ভুমিকা পালন করেছেন তারা হলেন, মেলার প্রধান সমন্বয়কারী সোনিয়া, শাম্মি, সোহেল, রোমান, মামুন  এবং পরামর্শক “মিস সোনিয়া।

মেলায় আগত দর্শনার্থী নওশীন  বলেন যে,সাফের প্রেসিডেন্ট এন্ কে নয়নকে ধন্যবাদ জানিয়ে বলেন এই ধরনের  মেলা যেন অত্যন্ত দুই মাস পর পর আয়োজন করা হয়”।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :