1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট চার ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পদ্মা নদীতে ঘন কুয়াশার প্রকোপ কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টির ফেরির মধ্যে ১১টি ফেরি চলাচল করছে। চার ঘণ্টা বন্ধ থাকায় বেশকিছু যানবাহন পারের অপেক্ষায় ছিলো। তবে পর্যাপ্ত ফেরি থাকায় এসকল যানবাহন দ্রুত পারাপার হতে পারবে। পাটুরিয়া ঘাট এলাকায় কোন চাপ নেই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :