1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পাটুরিয়ায় ফেরি ডুবি, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে নোঙ্গর করা  ফেরি ডুবির সঠিক কোন কারণ এ্রখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক। সর্বশেষ ডুবে যাওয়া ফেরিটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফেরিতে থাকা ৯টি যানবাহনের মধ্যে মাত্র ১টি কার্ভাট ভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। কেউ  বলেছেন ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা বাল্বহেডের ধাক্কায়  ডুবে গেছে। আবার কেউ বলছেন ডুবোচরের ধাক্কায় তলা ফেটে পানি উঠে আস্তে আস্তে ফেরিটি ডুবে গেছে।

আজ বুধবার সকাল আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে।

এই বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ফেরিডুবির ঘটনায় ২০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে  ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছেন, বাকীরা স্থানীয়দের সহযোগীতা এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘন কুযাশার কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। এমন অবস্থায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। ফেরিতে নয়টি যানবাহন ছিল বলে জানা গেছে। হুমায়ূন কবীর নামের ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছেন। ফেরী নিখোজ দূশ্য দেখার জন্য নদী পাড়ে শত শত উৎসুক মানুষ ভীড় জমিয়েছে। এদিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার উদ্ধার অভিযান তদারকি করছেন।

জেলা প্রশাসক রেহেনা আকতার জানিয়েছেন, ফেরি ডুবার সঠিক কারণটি এখন বলা যাচ্ছেনা। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রের নের্তৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জানা যাবে প্রকৃত ঘটনাটি কি হয়েছে।

নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, ফেরিতে থাকা লোকজনের তথ্যমতে ফেরিটির নীচে ফেটে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে আস্তে আস্তে তলিয়ে যায়। ডুবে যাওয়া ফেরি থেকে ২০জনকে উদ্বার করা হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এডিসনাল সেক্রেটারি ড.এ কে এম  মতিউর রহমান বলেন, উদ্ধারকারি জাহাজ হামজা আসলেও এটি দিয়ে ফেরি উদ্ধার করা সম্ভব নয় কারন এটির ধারণ ক্ষমতা ৫০টন আর ফেরির ওজন ২শ’ ৪০ টন। নারায়নগঞ্জ থেকে রুস্তম রওয়ানা দিয়েছে এটি আসলে হয়তো ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :