1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পলাশবাড়ীতে গাঁজা ও ফেনসিডিলসহ ২জন আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার পড়েছেন

 মোঃ ইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৪৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।এরা হল আব্দুল মজিদ (৩৮) ও  ফারুক হোসেন (৩২)। এরা ২জন দীর্ঘ দিন ধরে মাদক কারবারির সাথে জড়িত বলে জানা গেছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃত আব্দুল মজিদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর (বোর্ডের হাট) গ্রামের সমশের আলীর ছেলে ও ফারুক হোসেন  নিলুরখামার (সরকার তালি) গ্রামের আক্কাস আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর বাঁশকাটা এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এতে বাসে থাকা ওই মাদক কারবারিদের কাছ থেকে ১৪৫ বোতল ফেননিডিল ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিনধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা  স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের  পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :