1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডান্ডাবেরি পড়া অবস্থায় বাবার জানাজায় সন্তান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর মির্জাগঞ্জে রাজনৈতিক মামলায় কারাগারে থাকা আসামি ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেরি পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে মুক্তি দেয়া হয়। মুক্তির সময় শেষ হয়ে যাবার কারণে নির্ধারিত সময়ের আগেই বাড়িতে বিকেল ৩ টায় বিশেষ জানাজা নামাজ পড়ানো হয়। জানাজার নামাজের সময় তার পায়ে ডান্ডাবেরি পড়ানো ছিল। জানাযা শেষে তাকে আবার পটুয়াখালী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্যারোলে মুক্তি পাওয়া ছাত্রদল নেতা নাজমুল মৃধা উপজেলার সদর দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুবিদখালী গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মোতালেব মৃধার ছেলে ও মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

নাজমুলের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবা মো. মোতালেব হোসেন মৃধা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোতালেব হোসেন মৃধা দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিও ছিলেন। তিনি বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য। নাজমুলের জানাজায় অংশগ্রহণের জন্য বাড়ির উঠোনে তিনটার দিকে বিশেষ জানাজা নামাজের ব্যবস্থা করা হয়। পরে বিকেল পাঁচটায় স্থানীয় সুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নাজমুল মৃধার বড় ভাই মো. রাসেল মৃধা জানান, গত বছরের ২০ ডিসেম্বর তাদের বাড়ির সামনে থেকে নাজমুল মৃধাকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। তবে ওই মামলায় নাজমুল এজাহারভুক্ত আসামি ছিল না।

বাবার জানাজায় অংশ নিতে এবং শেষ বারের মতো দেখতে আজ বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজার সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ।

তিনি আরো বলেন, ‘আমার ভাই ছাত্রদলের রাজনীতি করার অপরাধে পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাকে বাবার জানাজায় অংশ নিতে হলো, এর চেয়ে কষ্টের কি হতে পারে? ভাই আমার বাবার কবরে মাটিও দিয়ে যেতে পারল না। প্যারোলের সময় শেষ হয়ে যাওয়ায় শুধু ভাইয়ের জন্য ছোট পরিসরে একটি জানাজা নামাজের আয়োজন করা হয়েছিল। পরে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।’

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নাজমুল মৃধাকে পাঁচ ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিলেন আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়া হয়নি। সুত্র: ভোরের কাগজ

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :