1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

দেশের উন্নয়ন শেখ হাসিনার আমলেই হয়েছে:মমতাজ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আমার সংসদীয় মানিকগঞ্জ ২ আসনে শত শত কোটি টাকা ব্যায়ে হরিরামপুরে নদী ভাঙ্গন রোধে বেরিবাধ নির্মাণ করা হয়েছে। ছোট বড় অসংখ্য ব্রীজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। ব্যাপক উন্নয়নের জন্য মানিকগঞ্জ ২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পেয়ে নৌকা মার্কা আবারো বিজয়ী হবে। দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে, তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত মত বিনিময় সভায় তিনি আরো বলেন, আজ ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনাই শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না, যেখানে একাধিক ভবন নির্মাণ করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম এ সরকারের আমলেই হয়েছে।

শেখ হাসিনা আমাদের অনেক দিয়েছেন উল্লেখ করে মমতাজ বেগম বলেন, এবার আমাদের দেওয়ার পালা। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা খুশি করব। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাব।

সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে এসময় মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আব্বাস উদ্দিন, আতোয়ার রহমান, আঃ কুদ্দুস শেখ,খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, আরিফুর রহমান, কামরুজ্জামান টিপু প্রমুখ।

সিঙ্গাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এসময় উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার, মনিরুল ইসলাম হিরো,সানোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম, আইন বিষয়ক সম্পাদক আলম হোসেন,ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ শিক্ষক, অভিভাবক, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :