1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল নয়টার দিকে সেখানে রেকর্ড হয় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে সকাল ছয়টায় এই তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‌‘উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সারাদেশে ১০-১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীত পড়তে শুরু করেছে।’

রাতে এই তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। আবুল কালাম বলেন, ‘দিনের বেলায় ঠাণ্ডা অনুভূত হতে থাকায় ধারণা করছি যে রাতে এই তাপমাত্রা আরও কমে আসতে পারে। সারাদেশেই এটা হতে পারে।’ দৃষ্টিসীমা থাকতে পারে ৫০০ মিটারেরও কম

দেশের নদী অববাহিকায় কুয়াশা থাকায় দৃষ্টিসীমা কোথাও কোথাও ৫০০ মিটারেরও কম থাকতে পারে বলেও আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়নি।

গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল নয়টা পর্যন্ত জেলার তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানান, দিনের সিংহভাগই এই জেলার আকাশ মেঘে ঢাকা থাকছে। গত এক সপ্তাহ ধরে এই জেলার তাপমাত্রা ওঠানামা করছে ১০-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিকে ব্যাপক ঠাণ্ডা অনুভূত হওয়ায় উত্তরবঙ্গে নিম্নবিত্ত ও হতদরিদ্ররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তাদের জীবিকা অন্বেষণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সকালে উত্তরবঙ্গের বিভিন্ন সড়কে শ্রমজীবীদের মাফলার, টুপি, সোয়েটার কিংবা জ্যাকেট পরে কর্মস্থলে যেতে দেখা গেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :