
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত নিত্য পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ও থ্রি হুইলারসহ যে কোনো গাড়িতে কেউ চাঁদা দাবি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এ কথা বলেন।
তিনি আরও বলেন, চাঁদাবাজি তো দূরের কথা, এসব পরিবহনের দিকে বাঁকা চোখে তাকালেই, ফোনে জানাবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মুহাম্মদ কামরুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. হাবিল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানুসহ বাস ও ট্রাক মালিক সমিতির সদস্য ও ব্যবসায়ীরা।
Leave a Reply