1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীর পৌলী নদী থেকে অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্প ও সেতু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীর পৌলী নদীর তীরে ভেকু বসিয়ে অবৈধভাবে বালু মাটি উত্তোলন করা হচ্ছে। এতে চরম হুমকির মুখে পড়েছে আশ্রয়ণ প্রকল্প ও ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলী নদীর ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। অবৈধভাবে মাটি কাটার ফলে আশ্রয়ণ প্রকল্প ও মহাসড়ক এবং রেল সেতুর দুই পাশ থেকে মাটি সরে গিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও করছে অনেকে। অপর দিকে রেল সেতুর পূর্ব পাশে পৌলী নদীর তীরে আদর্শ গ্রাম সংলগ্ন মহেলা এলাকায় বালু মাটি উত্তোলন করা হচ্ছে। এতে এলেঙ্গা পৌরসভাধীন আদর্শ গ্রাম ভাঙনের হুমকির মুখে রয়েছে বলে স্থানীয় জানিয়েছে। বালু মাটি গাড়ী চলাচলের জন্য পৌলী নদীর ওপর রেল সেতুর বাঁধ রক্ষা ব্লক সরিয়ে ‌রাস্তা তৈরি করেছেন।

নদীর দুই তীরে ভেকু মেশিন বসিয়ে ছয়টি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। সরেজমিন দেখা যায়, ঢাকা বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী নদীর ওপর মহাসড়ক সেতু ও রেল সেতুর অদূরে কয়েকটি ভেকু বসিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। প্রতিনিয়ত ট্রাক ভর্তি মাটি যাচ্ছে বিভিন্ন স্থানে। এর ফলে পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা গাইড বাঁধ পৌলী নদীর পাশে আশ্রয়ণ প্রকল্প ও নদীর ওপর পাশাপাশি নির্মিত সড়ক ও রেল সেতু দুইটি দেবে যেতে পারে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে সারা বছরই এসব মাটিখেকো তাঁদের অবৈধ মাটি বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাটি খেকোদের উৎপীড়নে দিশাহারা হয়ে পড়েছে স্থানীয়রা। এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের প্রভাবশালী সাগর মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, রাজাবাড়ী গ্রামের প্রভাবশালী জাকির মোল্লা, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর সুকুমার ঘোষ, অমিত, হাফিজুর রহমান, বাবুল ড্রাইভার, ফেরদৌস, নাজু, দেলোয়ার, জাহাঙ্গীর, রশিদ ও আফজাল প্রশাসনকে ম্যানেজ করে অবাধে চালাচ্ছে অবৈধ মাটি ব্যবসার মহোৎসব।

মাটি খেকোরা পৌলী নদী থেকে মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছে। মাটি কাটার কারণে ইতিপূর্বে দু’বার তিতাস গ্যাসের মূল পাইপলাইন ভেসে উঠে টাঙ্গাইল, গাজীপুরসহ আশপাশের জেলাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই সময় নদীতে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হলে সাময়িকভাবে মাটি বিক্রি বন্ধ হয়। পরে পাইপ লাইন মেরামত করা হলে আবার অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। এভাবে ভেকু দিয়ে মাটি কাটার ফলে গ্যাসপাইপ ক্ষতিগ্রস্ত হয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, লোক দেখানোর জন্য মাঝে মধ্যে নদী থেকে মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলেও আবার শুরু হয় মাটি বিক্রির উত্তোলনের মহোৎসব। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন বলেন, দ্রুত নদীতে মাটি উত্তোলন বন্ধ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :