1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরে সাংবাদিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কমিশন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩১৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিভিন্ন সংবাদ মাধ‌্যমে ফলাও করে এ ঘটনার সংবাদ প্রকাশ হয়েছে। প্রকাশিত সংবাদে নিহত সাংবাদিক গোলাম রব্বানির স্ত্রীর বরাত দিয়ে উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম তাঁর (গোলাম রব্বানি) ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে তাঁকে হত্যা করেছেন।

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের এমনকি হত্যার ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে বলে কমিশন লক্ষ্য করছে। নিহত সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলাকারীরা যেই হোক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে কমিশন।

নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :