1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

চীনের মহড়ায় তাইওয়ানের বিমান চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩০৯ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে বেইজিং ও তাইপের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। বৃহস্পতিবার (০৪ আগস্ট) স্থানীয় সময় সকাল থেকে  যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া শুরু করেছে চীন। চীনের এই মহড়ার কারণে তাইওয়ানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।

তাইওয়ানের তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চীনের মহড়ার কারণে বৃহস্পতিবার ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৬টি বিমানের তাইওয়ানে আসার ও ২৫টি বিমানের তাইওয়ান ছেড়ে যাওয়ার কথা ছিল বলে তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

কোরিয়ান এয়ার শুক্রবার এবং শনিবার ইনচিওন থেকে তাইওয়ানের ফ্লাইট বাতিল করেছে। এছাড়া এশিয়ানা এয়ারলাইন্স শুক্রবার তাইওয়ানের সরাসরি ফ্লাইট বাতিল করেছে। এশিয়ানা এয়ারলাইন্স  পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা  হয়েছে।

এদিকে, চীনের ওই সামরিক মহড়া স্থানীয় সময় শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে।

অপরদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, চীনের এ মহড়া জাতিসংঘের নিয়মবহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্রসীমায় প্রবেশ স্বাধীনতার জন্য হুমকি। তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) বলেছে,  চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে, যা দায়িত্বহীনতা, অবৈধ আচরণ।

অন্যদিকে তাইওয়ানের মন্ত্রিপরিষদের মুখপাত্র এ মহড়ার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের ওয়েবসাইটে হামলা করেছে হ্যাকাররা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :