1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

 চার্লস হলেন  ব্রিটেনের রাজা 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ।

শনিবার লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে শুরু হওয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সেখানে রাজপরিবারের সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিতিতে প্রিন্স চার্লসকে দেশের নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন- লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট। রাজা ঘোষণার পরবর্তীতে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে তা উল্লেখ করেছেন তিনি।

সেখানে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী (কুইন কনসর্ট) ক্যামিলা পার্কার। ভাষণে তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেন চার্লস। নিয়ম অনুযায়ী স্কটল্যান্ডের চার্চের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত একটি শপথে স্বাক্ষর করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের সাক্ষী হতে ইতোমধ্যে আশপাশে জড়ো হয়েছেন বহু মানুষ। প্রাসাদের বাইরের গেটের দিকে ভিড় লক্ষ্য করা গেছে। উপস্থিতরা বলছেন, তারা রাজা তৃতীয় চালর্সের আনুষ্ঠানিক শপথ গ্রহণকে কেন্দ্র করেই জড়ো হয়েছেন।

অনুষ্ঠান কাভারের জন্য সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা গেছে। জেমস প্রসাদের অ্যাকসেশন কাউন্সিলে উপস্থিত হয়েছেন অন্তত ২০০ জ্যেষ্ঠ মন্ত্রী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকসেশন কাউন্সিলে ইতোমধ্যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, টনি ব্লেয়ার, থেরেসা মেসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

১১ টার দিকে প্যালেসের বারান্দায় আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার পাঠ করে শোনানো হবে। দুপুর ১২ টায় লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জেও এই পাঠ শোনানো হবে। বিকেলে জ্যেষ্ঠ আইনপ্রণেতারা পার্লামেন্ট হাউজে রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের শপথ নেবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :