1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা হতে পারে ২৪ ও ২৫ মে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসের ২৪ ও ২৫ মে হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। সোমবার (১৫ মে) বিকালে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এর আগে সকালে রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে চলমান তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হওয়ার পর।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘মোখা’ উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের গত রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে দেশের সকল বোর্ডেরই সোমবারের পরীক্ষাও স্থগিত করা হয়।

মন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা যেদিন শেষ হবে অর্থাৎ ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, কেরানি নয়, দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা হলো কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা। স্বাধীন দেশের নাগরিকদের জন্য সেটি নয়। কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিটি মানুষের সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশ অনেক সীমিত করে। কাজেই আমরা এখন বঙ্গবন্ধুর দেখানো সেই পথে শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ‘ড. কুদরৎ-ই-খুদা শিক্ষা কমিশন’ গঠন করেছিলেন। সেই সময়ে কমিশন একটি শিক্ষা নীতি তৈরি করেছিল। তবে সেই নীতিটি বাস্তবায়ন করে যেতে পারেননি জাতির পিতা। ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আরেকটি শিক্ষা নীতি করেছি, সেটি ড. কুদরৎ-ই-খুদা কমিশনের সেই শিক্ষানীতি অনুসরণ করেই।’

শিক্ষাকে এখন রূপান্তর ঘটিয়ে যে জায়গায় যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই রূপান্তর ঘটানোর জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘সারা বিশ্ব এখন শিক্ষায় রূপান্তর ঘটিয়ে নতুন শিক্ষাক্রম তৈরির চেষ্টা করছে, বাংলাদেশ সেখানে অগ্রগামী অবস্থানে। আমরা ২০২৩ সালে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু করে দিতে পেরেছি। এ বছর মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এবং প্রাথমিকে প্রথম শ্রেণিতে এর বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সাল নাগাদ আমরা প্রাক-প্রাথমিক থেকে পুরো শিক্ষাক্রমটি বাস্তবায়ন করবো। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতার চর্চা করতে শিখবে। এর মধ্য দিয়ে আমরা দক্ষ ও স্মার্ট নাগরিক আমরা তৈরি করতে পারবো।’

দীপু মনি বলেন, আগের সেই ব্যবস্থায় একটি কারখানা থেকে যেন একই রকম মানুষ তৈরি হচ্ছিল। নতুন এই শিক্ষাক্রমে যেই শিক্ষার্থীর যেদিকে মেধা আছে, সৃজনশীলতা আছে; সেই শিক্ষার্থীকে সেদিকে আরেকটু যত্ন নিয়ে পুরোপুরি বিকশিত করার সুযোগ আছে। আমাদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো, এ দেশটিকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো।

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ এ সারাদেশের আটটি বিভাগ এবং ঢাকা মহানগরী থেকে ১৩৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এসব শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :