
ঘিওর সংবাদদাতা: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন মসজিদ মাদরাসাসহ ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি এলাকায় ভাসমান ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রথম রমজান থেকে শুরু করে এই ইফতার বিতরণ কার্যক্রম চলছে, যা চলবে পুরো রমজান মাসজুড়ে।
এরই অংশ হিসেবে বুধবার (২৭ মার্চ) জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির তত্ত্বাবধানে বানিয়াজুরি এলাকায় এবং ঘিওর উপজেলার বিভিন্ন মসজিদ-মাদরাসায় পিকআপভ্যানে করে পৌঁছে দেওয়া হয় ইফতার।
আয়োজক সূত্রে জানা যায়, জেলার ঘিওর উপজেলার মডেল মসজিদ ও থানা মসজিদে ১০০ করে মোট ২০০ প্যাকেট ইফতার দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় ভাসমান ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ২০০ শতাধিক ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
অপরদিকে ঘিওরের ফুলখাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বরটিয়া জামে মসজিদ, হিজুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply