
সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া এ দু’টি নৌপথে বুধবার দিবাগত রাত পোনে ১টা ও ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে এবং ঘাটে সকল ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে রয়েছে।ফলে নদী পার-পার হতে আসা গাড়িগুলোকে ঘাটেই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।এতে দুর্ভোগে পড়েছেন এসব যানবাহনের যাত্রী ও শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, বুধবার (১০ জানুয়ারী) সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২::৪০ ঘটিকার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে আরিচা-কাজিরহাট এবং রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় রো রো ফেরি রুহুল আমিন, ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল আরিচা ঘাটে এবং ফেরি শাহ আলী কাজিরহাট ঘাটে নোঙর করে রাখা হয়েছে।
এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার রাত ৩ ঘটিকা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে করে দেওয়া হয়েছে। এসময় ৪টি ফেরি হামিদুর রহমান, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, বনলতা ও হাছনা হেনা যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়েছে।
এছাড়া ৮টি ফেরি ভাষ শহীদ বরকত, কেরামত আলী, করবী, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, গোলাম মাওলা, রজনী গন্ধা, শাহ পড়ান ও এনায়েতপুরী পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি খান জাহান আলী ও ফরিদপুর দৌলতদিয়া ঘাটে নোঙর করে রয়েছে। নৌ-চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট ব্যবহার করেও অসুবিধা হচ্ছিল বলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন। এরিপোর্ট লেখা পরযন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)আরিচা আঞ্চলিক কারযালয়েল ডিজিএম শাহ-মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ায় সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দূর্ঘটনা এড়াতে বুধবার দিবগত রাত পোনে ১টা থেকে আরিচা-কাজিরহাট এবং ৩টা থেকে পাটুরিয়-দৌলতদিয়া এসব নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
Leave a Reply