1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ১০ ঘন্টা, পাটুরিয়া-দৌলতদিয়া ৬ ঘন্টা পর ফেরি সার্ভিস চালু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ১০ঘন্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া- নৌপথে সাড়ে ৬ ঘন্টা  বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারী) সকাল ৮টা ২৫ ঘটিকায় আরিচা-কাজিরহাট এবং ৭:৫০ ঘটিকায় পাটুরিয়া-দৌলতদিয়া এ দু’টি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সুত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০:৩০টা থেকে বৃহস্পতিবার সকাল ৮:২৫টা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং গত রাত ১:৩০টা থেকে বৃহস্পতিবার সকাল  ৭:৫০ পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণরুপে বন্ধ ছিল।

এসময় ঘণকুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও করবী মাঝ নদীতে নোঙর করে থাকে।

এদিকে একই কারণে আরিচায় ফেরি রুহুল আমিন, বেগম রোকেয়া ও সুফিয়া কামাল, পাটুরিয়া ঘাটে ২টি ফেরি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, এনায়েতপুরী এবং দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি গোলাম মাওলা,শাহ পড়ান, কেরামত আলী, খান জাহান আলী, মতিউর রহমান, ভাষা শহীদ বরকত, ও ফরিদপুর নোঙর করে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত সাড়ে ১০টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ থেকে উক্ত দু’টি নৌপথে পুণ:রায় ফেরি চলাচল শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :