1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

গোবিন্দগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাস্তা অবরোধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১৩ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিককে নির্যাতন, মারপিট ও হত্যাচেষ্টার প্রতিবাদে কলম বিরতি কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।

রবিবার (১৩ আগস্ট) গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথায় (থানা মোড়) ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাংবাদিকরা কলম বিরতি কর্মসূচি পালন করেন।

এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শ্রী শ্যামলেন্দু মোহন রায় জীবু।

উল্লেখ্য যে গত ৩ জুলাই গোবিন্দগঞ্জ শোলাগাড়ী আলীম মাদ্রাসার দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এসময় ওই মাদ্রাসা সুপার মিনহাজ উদ্দিন সহ তার লোকজন ক্ষুদ্ধ হয়ে সাংবাদিকদের বেধড়ক মারপিট করে। এতে আহত হন সাংবাদিক শাহিন আলম, আবু তারেক, মশিউর রহমান বাবু, ফরহাদ হোসেন ও জোবায়েদুর রহমান সাগর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরদিন ৪ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ শুধু মাত্র ১ জন আসামীকে গ্রেফতার করলেও অন্যদের গ্রেফতারের বিষয়ে উদাসীন। এ প্রেক্ষিতে ১৩ আগষ্ট রোববার  গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানানে চারমাথায় (থানা মোড়) কলম বিরতি ও ঢাকা রংপুর মহাড়ক অবরোধ করে কর্মসুচী পালন করে সাংবাদিকবৃন্দ।

কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ডিপটি প্রধান, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ খান, গোবিন্দগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু সহ অন্যরা।

বক্তারা বলেন মামলার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। আমরা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানাই এসময় ঢাকা-রংপুর মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ পরিদর্শন (তদন্ত) বুলবুল আহমেদ আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সাংবাদিকবৃন্দ কলম বিরতি কর্মসূচি স্থগিত করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :