1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

গোবিন্দগঞ্জে এনা পরিবহনের বাস থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার আটক ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি যাত্রীবাহী নৈশকোচ থেকে ১৫ কেজি গাঁজা ও ৯১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হেলপার নয়ন মিয়াকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী নয়ন মিয়া পলাশবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের সৈয়দ আলী ওরফে ছইয়ব আলীর ছেলে।

(২৫ অক্টোবর)বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা মোড়  জাওয়াদ প্লাজার সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৫ অক্টোবর) মধ্যরাতে উপজেলা শহরের মায়ামনি মোড়ে অবস্থান নেয় পুলিশ। এ সময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহণের একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৫৪) থামিয়ে তল্লাশি করা হয়। পরে মালামাল রাখার লকারে মালিক ও বুকিং ট্যাগবিহীন দুটি ব্যাগ থেকে একটি ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৯১ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ এবং আরেকটি ব্যাগের ভিতর থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় বুকিং দেওয়া ব্যাগগুলোর কোন মালিককে খুঁজে পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদে কোচের হেলপার নয়ন মিয়া অবৈধ এ মাদকদ্রব্যগুলো তার নিজের বলে স্বীকার করে। অতিরিক্ত মুনাফার আশায় সে এগুলো সীমান্তবর্তী এলাকা ভুরুঙ্গামারী থেকে ঢাকায় পাচার করছিল বলেও জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তার হেলপার নয়ন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের ও তাকে বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :