
মোঃ ইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি: বাস মালিকের সন্ত্রাসীদের হাতে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশার উপর হামলা ও মারপিটের প্রতিবাদ এবং উক্ত ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দুপুরে গাইবান্ধা কেন্দ্রিয় বাস টার্মিনালে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং গাইবান্ধা জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিন ,ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল করিম, মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকারি সভাপতি ময়নুল ইসলাম, চেইন মাষ্টার সমিতির সভাপতি রেজাউল করিমসহ গাইবান্ধার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।এ মানববন্ধনে বক্তারা ,শ্রমিক নেতা আশরাফুল আলম বাদশার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত আঠারো অক্টোবর বুধবার রাতে শ্রমিকনেতার উপর হামলা করায় গাইবান্ধায় মোটর পরিবহন শ্রমিকদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply