
অনলাইন ডেস্ক: ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবে। এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এ আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন, বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড নম্বরের অপশনে গিয়ে RSC Dha < Space > Roll Number 101, 102, 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।
Leave a Reply