1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৬৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কিয়েভসহ ইউক্রেনজুড়ে আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এ হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, রুশ ক্ষেপণাস্ত্রগুলো খারকিভ ও ওডেসার আবাসিক ভবনগুলো এবং অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে। এদিকে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানরা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশকিছু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওডেসার গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সাম্প্রতিক অনুপ্রবেশের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে খারকিভ অঞ্চলের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, ওডেসা শহর ও অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবন লক্ষ্য করে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এছাড়া রাশিয়ার গোলাবর্ষণে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরও ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, খেরসনের একটি বাস স্টপে আরও ৩ জন নিহত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :