1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে সমঝোতা হয়নি: রাশিয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি অব্যাহত রাখার ব্যাপারে এখনো কোনো সমঝোতা হয়নি বলে ঘোষণা করেছে রাশিয়া।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন শনিবার মস্কোয় এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য ও রাসায়নিক সার বিশ্ববাজারে সরবরাহ করার জন্য মস্কো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রুশ মন্ত্রী বলেন, গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হলেও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির খুঁটিনাটি বিষয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি।

ভারশিনিন বলেন, যতদিন পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের সঙ্গে আবার সংযুক্ত করা না হচ্ছে, ততদিন এ আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার আশা নেই।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা দেশগুলো সুইফট থেকে রাশিয়ার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে, গত জুলাই মাসে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার উদ্যোগ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি টন শস্য ও অন্যান্য কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।  খবর আনাদোলুর।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :