1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ইইউ’র বিশেষ প্রতিনিধি ঢাকায় আসছেন আজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২১৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মানবাধিকার পরিস্থিতি আলোচনা করতে আজ বাংলাদেশ সফরে আসছেন  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ঢাকার ইইউ দূতাবাসের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের কাছে মন্তব্য জানতে চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মূলত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। এই সফরে দুই পক্ষের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন ইমন গিলমোর। ঢাকা সফরে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। ইইউ বিশেষ প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এর আগে গত মে মাসের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলস সফরে ইইউর ৪ জন কমিশনারসহ ইউরোপের এই জোটটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। ওই সফরে গত ২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলসে ইইউ মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গেও বৈঠক করেন। ওই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউর বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সময়ে বৈঠক সম্পর্কে ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, আমরা ইউরোপ এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। সেই সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও আলাপ হয়েছে।

ইউরোপের ২৭ দেশের এই জোটের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। ব্রাসেলসের সঙ্গে সম্পর্ককে অনেক গুরুত্ব দিয়ে থাকে ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাক রফতানির অন্যতম গন্তব্য হচ্ছে ইইউভুক্ত দেশগুলো। ইইউর বাজারে অস্ত্র ছাড়া বাংলাদেশের সকল পণ্য বিশেষ সুবিধা ভোগ করে থাকে।

আগামী ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর ইইউর বাজারে বিশেষ সুবিধা পাওয়ার কথা নয়। কিন্তু এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ যাতে সহজে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে সেজন্য ইইউ ২০২৯ সাল পর্যন্ত তাদের বাজারে বাংলাদেশি পণ্যের বিদ্যমান সুবিধা নিশ্চিত করেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :