1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

আরিচায় ড্রেজিংয়ের কারণে ৩নং ঘাট বন্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:নাব্যতা সংকট এবং ড্রেজিংয়ের কারণে আরিচা ৩নং ফেরি ঘাটটি চার দিন ধরে বন্ধ রয়েছে।এ ঘাট দিয়ে লোড-আনলোড বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল এবং দুর্ভোগে রয়েছেন যানবাহান শ্রমিকরা।দু’টি ঘাটের মধ্যে এখন একটি মাত্র ঘাট দিয়ে ফেরি লোড-আনলোড করে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস সচল রাখা হয়েছে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, বিগত বেশ কিছু দিন ধরে আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকট চলছে। বিশেষ করে আরিচা ফেরি ঘাটের কাছে সবচেয়ে বেশী।ওজান থেকে আসা অতিরিক্ত পলি পড়ার কারণে এখানে দু’টি ড্রেজার দিয়ে খনন কাজ করেও নাব্যতা ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে। আরিচা ৩নং ঘাটের কাছে পানি আছে মাত্র ৬/৭ ফুট।আর একটি ফেরির ড্রাফট রয়েছে ১২ফুট যা ফেরি চলাচলের জন্য উপযোগী।পর‌্যাপ্ত পানি না থাকায় গত ২৬ আগস্ট শনিবার থেকে তিন দিন ধরে ড্রেজিং চলছে উক্ত ঘাট এলাকায়। ড্রেজিংয়ের কারণে এ ঘাট দিয়ে ফেরি লোড-লোড বন্ধ রয়েছে।

এদিকে নতুন চ্যানেল দিয়ে খুড়িয়ে খুড়িয়ে ঝুকি নিয়ে চলছে ফেরি।ঠিক মত ড্রেজিং করা না হলো যে কোন সময় বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন ফেরি চালকরা।

নাম প্রকাশ না করার শর্তে ফেরির এক মাস্টার বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটের অবস্থা বেশী ভাল না। নদীতে পানি কমে যে হারে ডুবো চরের সৃষ্টি হচ্ছে। তাতে এবার ফেরি চলাচল স্বাভাবিক রাখা কঠিণ হয়ে পড়বে।আগে থেকেই পরিকল্পিতভাবে নদীতে ড্রেজিং করার আহবান জানান তিনি।

বিআইডব্লিউটিস’র ডিজিএম শাহ মুহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, আরিচাতে ২টি ঘাটের মধ্যে একটি ঘাট বন্ধ রয়েছে।আর এ একটি ঘাট দিয়ে ফেরি লোড-আনলোডে সমস্যা হচ্ছে। এতে সময়ও বেশী লাগছে। স্বাভাবিকভাবে ফেরি চলাচলের জন্য ১২ ফুট পানি দরকার। সেখানে আরিচা ৩নং ঘাটের কাছে মাত্র ৭/৮ফুট পানি রয়েছে। নাব্যতা সংকটের জন্য উক্ত ঘাটটি বন্ধ রেখে ড্রেজিং কার‌্যক্রম চলছে। তিন দিন ধরে চলছে ড্রেজিং। আরিচায় একটি মাত্র ঘাট দিয়ে ফেরি লোড-আনলোড করা হচ্ছে। এতে আমাদের ফেরি সার্ভিসেও ভীষন অসুবিধা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :