1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

আবার ঘণকুয়াশা আরিচা অঞ্চলের নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৯ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি:কিছু দিন বিরতির পর আবার  ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাটে আসা যানবাহন শ্রমিক ও যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফেরি পারাপারের জন্য ঘাটে আসা গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা  অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, রবিবার (২৯ জানুয়ারী ) সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে উক্ত নৌপথগুলো দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রবিবার দিবাগত রাত ১১টার পর থেকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয় নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেন।

এসময় রো-রো ফেরি শাহ আলী  যাত্রী ও যানবাহন বোঝাই করে আরিচা-কাজিরহাট নৌরুটের যমুনার মাঝ নদীতে নোঙর করে থাকে। বেগম রোকেয়া নামের ফেরিটি আরিচা ঘাট থেকে ছেড়ে কিছুদুর গিয়ে আবার ফেরত আসে।

একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পদ্মার মাঝ নদীতে বনলতা, হাসনা হেনা ও রজনীগন্ধা নোঙর করে রয়েছে। এছাড়া পাটুরিয়া প্রান্তে ৩টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নদী পারাপারের জন্য আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ  বলেন, ঘণকুয়াশার কারণে নৌপথ দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ফেরি চালাতে গেলে দুর্ঘটনার আশংকা থাকে। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘণ কুয়াশা কেটে গেলে পুণরায় ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :