1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

আপনাদের ভালোবাসায় নৌকা পেয়েছি, বাওয়ার দায়িত্ব আপনাদের : মমতাজ বেগম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পড়েছেন

. . আকাশ: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম বলেছেন “আপনাদের ভালোবাসার কারণেই শেখ হাসিনা আমাকে আবারও নৌকা প্রতীকে মনোনীত করেছেন। আপনারা ভালবাসেন বলেই শেখ হাসিনা আমাকে আপনাদের কাছে বার বার পাঠায়। এবারেও কিন্তু আপনাদের ভালোবাসায়ই নৌকা পাইছি। এখন এই নৌকাটা বাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সবার। জননেত্রী শেখ হাসিনার দেয়া তরী যদি কিনারে ভিরাইতে না পারি, তসহলে এ কলংক কিন্তু আমার একার না, আপনাদের সকলেরই। তাই সেই কলংক থেকে যদি রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও আমরা ক্ষমতায় আনব।”

মঙ্গলবার (৫ ডিসেম্বরেম্বর) রাতে উপজেলার চালা ইউনিয়নের রাজরা এলাকায় সনাতন ধর্মাবলম্বী মনিঋষিদের বনদূর্গা পূজা উৎসবে তিনি এ কথা বলেন।

বনদূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ বাবুর সভাপতিত্বে তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ের সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ দলীয় পর্যবেক্ষকদের রির্পোটে আমাকে আপনাদের ভালবাসার কথাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে গেছে। এর ফলেই নেত্রী জানেন, আপনারা যারা মা বোনেরা আছেন, আমাকে আপনারা কতটা ভালোবাসেন। আপনাদের সেই ভালোবাসায়ই কিন্তু এবারও তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার আস্থা রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আপনার, আমার, আমাদের সকলের।”

মমতাজ বেগম আরও বলেন, “রাজনীতি  কিন্তু আমার ব্যবসা না। আমি গানের মানুষ এখনও গান করি। কারণ গান গেয়ে যে উপার্জন হয়, তা দিয়েই আমাকে চলতে হয়। গান না গাইলে আমি চলব কেমনে। আমার গানের যে ডিমান্ড তাতে এই হরিরামপুরে আমাকে পাঁচ বছরে একবারও কেউ আনতে পারত না। ১০/১২ লাখ টাকা দিয়ে আমাকে হরিরামপুর আনার মত কেউ নাই। তাই আমি মূলত আপনাদের সেবা করতে এবং আপনাদের পাশে থাকতেই এসেছি। রাজনীতিতে এসে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করেছি বলে প্রতিমাসেই আমাকে এখানে আসতে হয়। কারণ মানুষের সেবা করাটাও কিন্তু একটা এবাদত। তাই আমি আপনাদের সেবা করে, আপনাদের পাশে থেকেই বাকি জীবন কাটাতে চাই। এজনই আমি যা-ই বরাদ্দ পাই, তার সবটুকুই আপনাদের মাঝে বিলিয়ে দেই। আজ পর্যন্ত আপনাদের হকের একটা পয়সাও আমি মেরে খাইনি, সৃষ্টিকর্তা যেন বাকি দিনগুলোতেও না খাওয়ায়। আমার জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা যেন তাঁকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।”।”

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :