1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

আইসল্যান্ড শান্তিপূর্ণ দেশের তালিকার শীর্ষে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৪৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চলতি বছরে শান্তিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল পিস ইনডেস্ক (জিপিআই)। ১৬৩টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে প্রকাশ করা এই তালিকার শীর্ষে বরাবরের মতোই রয়েছে আইসল্যান্ড।

অন্যদিকে সর্বাধিক অশান্ত দেশ হিসেবে অষ্টম বারের জন্য তালিকার একেবারে শেষে এবারও রয়েছে আফগানিস্তান। তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৮তম।

২০০৮ সাল থেকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেয়ে আসছে ইউরোপের দেশ আইসল্যান্ড। এবারও তার ব্যতিক্রম হয়নি। আইসল্যান্ডের পর শীর্ষ ১০-এ থাকা বাকি দেশগুলো যথাক্রমে : ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, পর্তুগাল, স্লোভেনিয়া ও জাপান। শান্তিপূর্ণ দেশের তালিকার সবথেকে নিচে থাকা আফগানিস্তানের ঠিক উপরে থাকা চার রাষ্ট্র হলো-ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান ও গণতান্ত্রিক-প্রজাতন্ত্র কঙ্গো।

শান্তিপূর্ণ দেশের তালিকায় ১৬৩-র মধ্যে ১২৬তম স্থানে রয়েছে ভারত। সমীক্ষক সংস্থার দাবি, দেশের মধ্যে সহিংসতা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক অস্থিরতার উন্নতি হয়েছে। তালিকায় ভারতের থেকে অন্তত ২০ ধাপ নিচে রয়েছে পাকিস্তান। তালিকায় ১৪৬ নম্বরে রয়েছে প্রতিবেশী দেশটি। পাশাপাশি ভারতের নিচে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

১৩১ নম্বর স্থানে রয়েছে সুপার পাওয়ার আমেরিকা। তবে এই তালিকায় ভারতের থেকে অন্তত ৪৬ ধাপ উপরে রয়েছে চীন। তালিকায় বেইজিংয়ের স্থান ৮০। এ ছাড়া ৭৯ নম্বর স্থানে রয়েছে নেপাল ও ১০৭ নম্বর স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের উপরে রয়েছে জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

প্রসঙ্গত, যে ১৬৩টি দেশে এই সমীক্ষা চালানো হয়েছে, সেখানেই বিশ্বের ৯৯ শতাংশ জনগণ বাস করেন। গত কয়েক বছরের তুলনায় শান্তির নিরিখে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বলেই দাবি করা হয়েছে। এর জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছে জিপিআই। মূলত সামাজিক নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বহির্দেশীয় সংঘর্ষ ও সেনা শাসনের ওপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :