1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের আলোকে বুধবার সিন্ডিকেটের এই সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক মো আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড . মুহাম্মদ সামাদ, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :