1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

৭৮ হাজার চাকরিপ্রার্থী ৪৫তম বিসিএস প্রিলিতে অংশ নেয়নি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৮ হাজার ৮০৩ জন সরকারি চাকুরিপ্রার্থী অংশ নেয়নি। দেশের আটটি বিভাগীয় শহরে শুক্রবার (১৯ মে) অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করে তিন লাখ ৪৬ হাজার প্রার্থী। এর মধ্যে অংশ নেয় দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। আবেদন করেও পরীক্ষায় অংশ নেয়নি ২২ দশমিক ৭৬ শতাংশ পরীক্ষার্থী। পিএসসি বলছে, এজন্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এই বিসিএসে দুই হাজার ৩০৯ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা নেওয়া হবে। আর প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারই প্রথম ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :