1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ উদ্ধার ৪৪০ অভিবাসী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৮৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৪৪০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বুধবার তাদের মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে উদ্ধার করা হয়। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

গত ১ এপ্রিল পূর্ব লিবিয়ার বেনগাজির কাছ থেকে মাছ ধরার নৌকায় ইতালির উদেশ্যে যাত্রা শুরু করে অভিবাসনপ্রত্যাশীরা। বাংলাদেশি ছাড়াও নৌকাতে সিরিয়া, পাকিস্তান, মিসর, সোমালিয়া ও শ্রীলংকার নাগরিক ছিলেন।

দুদিন আগে দাতব্য সংস্থা অ্যালার্ম ফোন খবর পায়, ভূমধ্যসাগরে মাছ ধরার নৌকাটিতে ৪৪০ জন অভিবাসনপ্রত্যাশী খারাপ পরিস্থিতিতে পড়েছে। সংস্থাটিকে ফোনের মাধ্যমে বিষয়টি জানায় অভিবাসনপ্রত্যাশীরা।

সমুদ্রে নৌকাটি চারদিন ধরে ভাসছিল। এর মধ্যে দুদিন ওই অভিবাসনপ্রতাশীদের না খেয়ে থাকতে হয়েছে বলে জানান অ্যালার্ম ফোনের মুখপাত্র।

এরপর প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে ডকটর্স উইদাউট বর্ডার্স। এমএসএফ এক টুইটে জানায়, খারাপ আবহাওয়ার কারণে রাতভর উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়।

শেষ পর্যন্ত ৮ নারী ও ৩০ শিশুসহ প্রায় ৪৪০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ১০০ জনকে ইতালির সিসিলির নৌঘাঁটিতে স্থানান্তর করার কথা বলেছে কর্তৃপক্ষ। বাকি ৩৩৯ জনকে দেশটির ব্রিন্দিসি শহরে পাঠানো হচ্ছে।

প্রতি বছর ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির ঘটোনা ঘটে থাকে। এর মধ্যে এশিয়া ও আফ্রিকার নাগরিকের সংখ্যা বেশি। গত তিন মাসে ইতালিতে ঢুকেছে প্রায় ২৮ হাজার অভিবাসী। গত বছর পাড়ি জমান ৬৮০০ জন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :