1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনে আগুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৬১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর-মার্কেটের সামনে ভ্রমণের গাড়ি সেলফি পরিবহনে আগুন।

সোমবার  সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রে আনেন।

এই বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, সোমবার সকাল ৭টা ৪০মিনিটের দিকে খবর আসে বাসস্ট্যান্ড এলাকার পৌর-মার্কেটের সামনে সেলফি পরিবহনে আগুন লেগেছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আমাদের সদস্যরা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, এসময় ঘটনাস্থলে থাকা লোকেদের সাথে কথা বলে যানা যায়, কুষ্টিয়া জেলার লালন শার মাজারে যাওয়ার জন্য মার্কেটের ও স্থানীয়  লোক জন গাড়িটি ভাড়া করেছিল। বাসে গান বাজানোর জন্য জেনারেটর যুক্ত করার সময় আগুনের সুত্রপাত হয় বলে তারা জানিয়েছে। তবে তিনি জানান, সঠিক তথ্য তদন্ত শেষে জানাতে পারবো।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার জানান, ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনের পরেই জানা যাবে কি ভাবে বাসে আগুন লেগেছে। এছাড়া আমরাও আগুন লাগার বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :