1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

দীর্ঘ ২১ বছর পর ভারতীয় নারীর মাথায় জয়ের মুকুট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৯২ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর খেতাব জিতেছেন ভারতের সরগম কৌশল। রবিবার (১৮ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ ২১ বছর পর বিজয়ের মুকুট ছিনিয়ে আনলো ভারতের কোনো প্রতিযোগী। ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এই বিজয়ী বলেন, ‘২১ বছর পর কোনো ভারতীয় নারী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। সবাইকে অনেক ভালোবাসা।’

ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সরগম কৌশল। আগে ভাইজ্যাকে শিক্ষকতা করেছেন সরগম। তার স্বামী ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত।

বিবাহিতা নারীদের নিয়ে আয়োজিত হয়ে থাকে মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’। এর আগে মাত্র একবার ভারতের ঝুলিতে এই খেতাব জমা হয়। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকারের মাথায় উঠেছিল এই তাজ। চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :