1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের বন্দর বাজারের মাংসের দোকানে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তিন মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) সকালে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী  কর্মকার এ অভিযান পরিচালনা করেন।

‎এ সময় মাংস ব্যবসায়ী মৃত. ওসমান খন্দকারের পুত্র মো. রেজাউল করিমকে ১০ হাজার, মো. লিটনের পুত্র মিরাজকে ১০ হাজার এবং চাঁন মিয়ার পুত্র কাউসারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় নতুন পাড়া গ্রামে।

এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, জনস্বার্থে  এমন অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :