1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে সীমানা নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। নিহত কোহেল উদ্দিন (৬০) উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর এলাকার মৃত ইন্তাজ মুন্সির ছেলে।

সোমবার (১১ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার মধুরচর এলাকার ইন্তাজ মুন্সি মারা যাওয়ার পর তার বড় ছেলে ইসলাম মুন্সীর সঙ্গে ছোট ভাই কোহেল উদ্দিনের বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে মধুরচর গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন কোহেল উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা। পরে আহত অবস্থায় কোহেল উদ্দিন ও তার ছেলে শাহিনুরকে উদ্ধার করে পার্শ্ববর্তী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোহেল উদ্দিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। কোহেল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মার্চ) ভোর ৬টার দিকে মারা যায় এবং তার ছেলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, আপন দুই বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরেই রোববার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে মারামারির ঘটনা ঘটে। আহত অবস্থায় কোহেল ও তার ছেলে শাহিনুরকে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেল উদ্দিন মুন্সি আজ ভোরে মারা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন আছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :