1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে উদযাপিত হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দৌলতপুরে বিএনপি,র কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হরিরামপুরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আটক জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

হরিরামপুরের ভাদিয়াখোলা ডেবোনেয়ার গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৩২ বার পড়েছেন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের হরিরামপুরে ভাদিয়াখোলা প্রভাতী সূর্য সংঘের আয়োজনে ডেবোনেয়ার গ্রুপের অর্থায়নে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা প্রভাতী সূর্য সংঘের চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রভাতী সূর্য সংঘের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে আজ যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তার পুরো কৃতিত্ব ডেবোনেয়ার গ্রুপের। আর এই ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন আমাদেরই ধুলশুড়া ইউনিয়নের আইয়ুব খান এফসিএ। তারা শুধু কম্বলই নয়, এই উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা করে আসছেন। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়নে কাজ করছে এই ডেবোনিয়ার গ্রুপ। আমি এই ডেবোনিয়ার গ্রুপের যিনি কর্ণধার তার পরিবারের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। বেবুনার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান এফসিএ আমাদের এই হরিরামপুর উপজেলা সহ মানিকগঞ্জ জেলার একজন গর্বিত সন্তান। আমরা চাই এই ডেবোনিয়ার গ্রুপ সাধারণ ও অসহায় মানুষের পাশে সবসময়ই থাকুক।

‎অনুষ্ঠানে প্রভাতী সূর্য সঙ্গের সভাপতি  মোল্লা আব্দুর রহিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ।

‎এছাড়াও অনুষ্ঠান আর উপস্থিত ছিলেন বাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শামীম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিন্নত আলী, প্রভাতে সূর্য সঙ্গের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, কার্যকরী সদস্য মোহাম্মদ শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উল্লেখ্য, এই ডেবোনেয়ার গ্রুপ চলতি শীত মৌসুমে হরিরামপুর, ঢাকা জেলার দোহার নবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রায় ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :