1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

হরিরামপুরের পদ্মায় কোরবানির ৪৭টি গরু নিয়ে ট্রলার ডুবি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২২২ বার পড়েছেন

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে কোরবানি ৪৭টি গরুসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭টি গরু উদ্ধার হলেও বাকীগুলো পাওয়া যাচ্ছে না বলে জানাগেছে।

শনিবার (২৪ জুন) সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলারে থাকা গরু ব্যবসায়ী মুক্তার হোসেন বলেন, আমরা সিরাজগঞ্জের চৌহালি উপজেলা থেকে ট্রলারে করে গরু নিয়ে, নারাণগঞ্জের মোগড়াপাড়া গরুর হাটে যাচ্ছিলাম। কিন্তু সূত্রাকান্দি এলাকায় আসলে নদীর পানির ঢেউয়ের বাড়িতে নৌকার আগার তলি ফেটে গেলে পানি উঠে নৌকা ডুবে যায়।

তিনি আরও জানান, নৌকায় তার ৩টি গরু ছিল। দুইটি উদ্ধার করতে পারলেও একটি গরু এখনো নিখোঁজ রয়েছে।

ব্যবসায়ী জমির উদ্দীন বলেন, আমার ৮টি গরু ছিল একটিও উদ্ধার করতে পারিনাই। গরু গুলো না পেলে আমি পথের ফকির হয়ে যাব বলতে বলতে কাঁদছেন। আর মাটি থাপরাছেন।

আরেক ব্যবসায়ী জাকির হোসেন বলেন, নৌকা ডুবে যাওয়ার পরে কোন মতে সাঁতরিয়ে পারে এসে পৌছাতে পেরেছি। নৌকায় আমার দুইটি গরু ছিল। কোন খোঁজ পাচ্ছিনা। সে জন্য নদীর পার দিয়ে হেঁটে হেঁটে আমার গরু খুঁজে বেড়াছি।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, এই পর্যন্ত ১৭টি গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে বলে জানান তিনি।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :