
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন,সদ্য নির্বাচিত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস,এ জিন্নাহ কবীর, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রাণী কর্মকার, সহকারি কমিশনার ভুমি জান্নাতুল নাইম, শিবালয় থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভোজন, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং উলাইল ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান।এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) জান্নাতুল নাইম, শিবালয় থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা জামাতের আমির হাতেম আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, বীর মুক্তিযুদ্ধা মুনছুর আলী, বীর মুক্তিযুদ্ধা আজিজুল হক নান্নু, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী মো: দবিরুল ইসলাম।
এসময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার তার বক্তব্যে বলেন,ভাষা হচ্ছে আমাদের অস্তিত্ব, ভাষা একটি দেশের চেতনা, ভাষা দিয়েই আমরা আমাদের সংস্কৃতিকে লালন করি।আমাদের যে সার্বজনিন কর্মকান্ড সবকিছুর প্রধান মুল কারন হচ্ছে আমাদের ভাষা।আমরা বাংলা ভাষায় কথা বলি এবং পৃথীবিতে আমরা বাঙ্গালী হিসেবে পরিচিত।যদি বাঙালীর কথা বলতে যাই, সারা পৃথীবিতে ৩০কোটি জনসংখ্যার মুখের ভাষা ও মাতৃভাষা হচ্ছে বাংলা।আমরা দেশে থেকে আসলে ভাষার মযর্দা আমরা বুঝিনা।কিন্তু আমরা যারা ইতিমধ্যে দেশের বাইরে গিয়েছি তখন এর মযর্দা বুঝি।তখন একটু বাংলায় কথা বলতে পাড়া, ভিনদেশী মানুষের মুখে যখন আমরা বাংলা ভাষা শুনতে পাই তখন আমাদের কেমন লাগে! গর্ভে বুকটা ভরে উঠে।সারা বিশ্বে যখন এই ২১ ফেব্রুয়ারী পালন করা হয়, তখন গর্ভে আমাদের বুকটা ভরে যায়।তাই আমরা সকলেই চেষ্টা করব, আমাদের বাংলা ভাষার সঠিক শব্দগুলোকে যেন সুন্দরভাবে ব্যাবহার করি।
Leave a Reply