1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিবালয়ে অবৈধভাবে মা ইলিশ ধরায় ২জেলের ১৪দিনের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে অবৈধভাবে মা ইলিশ শিকার করায়  ২জেলেকে আটক করে ১৪দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ২লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ি ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭০লাখ টাকা।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী।বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।এ সময়  মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল ( যার আনুমানিক মূল্য ৭০ লাখ ) এবং ২ জন  অবৈধ মৎস্য আহরণকারীকে আটক করা হয় ।

যা পরবর্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জন অবৈধ মৎস্য আহরণকারীকে ১৪ দিনের জেল প্রদান করা হয়। জব্দকৃত অবৈধ জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

শিবালয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের  মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :