1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

মানিকগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জেলা দায়রা জজ আদালতের বিচারক।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে পলাতক আসামিদের বিরুদ্ধে এই রায় প্রদান করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।

এসময় দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ খাসেরচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. নজরুল ইসলাম। অন্যজন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. রবিজুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত দুই আসামির কাছ থেকেই ৫০ গ্রাম করে হেরোইন উদ্ধার করেছিল পুলিশ।

মামলার রায়ের কপি থেকে জানা যায়, ২০২১ সালের ২৭ মে মানিকগঞ্জ সদর উপজেলার ৮৮ নগর ভবন রোডের জাওয়াদ আশরাফ খানের বিল্ডিংয়ের পাশে পাকা রাস্তা থেকে নজরুল ইসলামের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন ও রবিজুল ইসলামের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা হয়।

এই মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৬ নভেম্বর আদালতে চারশিট জমা দেন সদর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ সাইফুল রহমান। পরে বিচারক ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এই রায় প্রদান করেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, পিপি এ এফএম নূরতাজ আলম বাহার ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রেজা ফেরদৌস আহাম্মেদ ও অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :