1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে টানা চল্লিশ দিন জামাতে নামাজ পড়ে ১০০ কিশোর পেল বাইসাইকেল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩০২ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ আদায় করায় ১০০ জন কিশোরকে বাইসাইকেল উপহার দিয়েছে চিলড্রেন ফর বেটার ফিউচার (সিবিএফ)।

শনিবার(১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন খেলার মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়।

ভরারিয়া এবং হাটিপারা ইউনিয়নের মোট ১১ টি মসজিদের ১০ বছর থেকে ২০ বছর বয়সী ১৫০ জন  মসজিদপ্রেমী কিশোর রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। এ বছর কনকনে শীতের সময় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর মধ্য থেকে ১০০ জন বিজয়ী কিশোর নামাজীকে বাইসাইকেল এবং বাকি ৫০ জনকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে।

ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী। চিলডেন ফর ফিউচার এর মানিকগঞ্জ জেলা সভাপতি অ্যাড,মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি,বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান,সাউথ এশিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের (সায়া) সাবেক সভাপতি এডভোকেট আল মামুন রাসেল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্ঠা মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী, বালিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহির উদ্দিন, বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের সাবেক শিক্ষক মুহাম্মদ সফিউদ্দীন, খাবাসপুর আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, আকিজ ইনসাফের হেড অফ ওয়েলফেয়ার গোলাম হায়দার, বাংলাদেশ মসজিদ মিশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান, মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইচ মহসিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারন  সম্পাদক, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও মেটলাইফ বাংলাদেশের ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ  শাহানুর ইসলাম, জেলা কমিউনিটি পুলিশ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি মাস্টার,এ্যাড ,দেওয়ান আব্দুর মতিন,প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রমজান আলী বলেন,বর্তমান সময়ে মোবাইলে অশ্লীল বিষয়াদি দেখা,মাদকের ছোবল,সামাজিক অবক্ষয় সহ নানান ভাবে আমাদের আগামীর সম্ভাবনাময় সন্তানেরা যখন ধংস্বের দিকে চলে যাচ্ছে ঠিক সেই সময়ে এমন একটা মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।ভালো কাজগুলোকে আমাদের সবাই মিলে এগিয়ে নিতে হবে।প্রতি বছর এমন প্রগ্রামে তিনি নিয়মিত সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,এ উদ্যোগ দেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠা উৎসাহিত হয়ে এ মহান উদ্যোগ নিবেন এবং সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের ক্ষতিকর কাজ থেকে আমাদের সন্তানেরা ফিরে আসবে এবং মসজিদ মুখি হবে ইনশাল্লাহ॥

অনুষ্ঠানে ১১টি মসজিদের ইমামকে ঐতিহ্যবাহী আরবীয় আবাক প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসী এক হৃদয়বান ব্যক্তি এ প্রগ্রামের খরচের সিংহভাগ ব্যয়ভার বহন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :