1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১৩ জেলের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায়  ১২ জেলেকে ৭দিনের এবং ১জনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।সেই সাথে ১ লাখ ৫০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুণে পুরিয়ে ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ৫২লাখ ৫০হাজার টাকা। জব্দকৃত ১০০কেজি ইলিশ মাছ স্থানীয় গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

এ অভিযানের নেতৃত্ব দেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।সহযোগীতা করেন বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যবৃন্দ। শুক্রবার  (২৩ অক্টোবর) সন্ধ্যায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার উপস্থিত থেকে জব্দকৃত ইলিশ  মাছ মাছ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করেন।জব্দকৃত অবৈধ কারেণ্ট জাল অাগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জেলেকে কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন-মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো.জব্বার শেখের পুত্র মিলন শেখ (২৫) , একই গ্রামের আলমগীর হোসেনের পুত্র আনোয়ার হোসেন(২৫), সাইদ শেখের পুত্র ইনামুল হক(২০), চরবৈষ্টমীর গ্রামের জব্বার শেখের পুত্র সিরাজুল ইসলাম (৩৪), নুরুজ্জামান ফকিরের পুত্র মো.সুরুজ(২০), একই উপজেলার বীরবাসাইল গ্রামের মো. আনোয়ার প্রমানিকের পুত্র বাদশা প্রমাণিক (২০), আলোকদিয়া বাতেনেরপাড়া গ্রামের সামছুল হকের পুত্র মো.সাইফুল ইসলাম (৩৮), জাফরগঞ্জ গ্রামের ছামাদ খাঁর পুত্র মঙ্গল খাঁ (২৭) ,মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা চরবারেঙ্গা গ্রামের মজিবর সরকারের পুত্র আব্দুলাহ আল মামুন(২৫) একই গ্রামের হাকিম কাজীর পুত্র মো.লুৎফর রহমান(২৭), মজিবুর রহমানের পুত্র আব্দুলাহ আল মামুন(২৫), মুনসুর শেখের পুত্র তারা মিয়া(৩৫) এবং মহেশপুর গ্রামের করিম মোল্লার পুত্র মো. ওয়াজেদ মোল্লা(৩০)।

আটকৃতদের মধ্যে শুধু মঙ্গল খাঁকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাকী ১২জনকে ৭দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

জানা গেছে, ইলিশ মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়নের উদেশ্যে উপজেলা প্রশাসন শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পযর্ন্ত  মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট ও তীরবর্তি এলাকায় এ অভিযান চালিয়ে ১৩ মৌওসুমী জেলেকে আটক করেন। সেই সাথে  প্রায় অর্ধ কোটি টাকা মুল্যের কারেণ্ট জাল জব্দ করে আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এব্যপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান চলমান রয়েছে।এর ধারাবহিকতায়  শুক্রবার (২৩ অক্টোবর)  অবৈধভাবে মা ইলিশ ধরায় ১৩ জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।দেড় লাখ মিটার কারেণ্ট জাল জব্দ করে আগুণে পুড়িয়ে ধ্বংস এবং প্রায় ১শ’ কেজি ইলিশ মাছ স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।মা ইলিশ রক্ষায় এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :