1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

পদ্মায় জেলেদের জালে ধরা পড়ছে পাঙাশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে ৯ কেজি, সোয়া ৯ কেজি ও ৬ কেজি ওজনের তিনটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার রাতে মাছগুলো পদ্মায় জেলেদের জালে ধরা পড়ে। পরে দুজন মাছ ব্যবসায়ী মাছগুলো হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে নিয়ে আসেন বলে আড়তদার সুমন রাজবংশী রাধু জানান।

ঘাটের আড়তদার ও জেলেরা জানান, পদ্মায় তিনটি পাঙাশ মাছ ধরা পড়ে। এগুলোর ওজন ৯, সোয়া ৯ ও ৬ কেজি। শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন মাঝ পদ্মা থেকে রশিদ নামের এক জেলে ওজনের দুটি এবং অন্য আরেকজন জেলে ১ টি পাঙাশ মাছ আন্ধারমানিক আড়তে আনেন।

বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু জানান, শিবালয় উপজেলার পাটুরিয়া থেকে রশিদ ২ টি এবং আরেকজন জেলে ১ টি পাঙাশ মাছ আড়তে নিয়ে আসেন। ৯ কেজি ওজনের পাঙাশটি যাত্রাপুর গ্রামের প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায়ী আব্দুল আলিম মিয়া কিনে নেন।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী রশিদ বলেন, ‘শিবালয় উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙাশ মাছ ধরে নিয়ে আসলে আমি পাটুরিয়া থেকে কিনে হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে যাই। ৯ কেজি ওজনের পাঙাশ টি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।

আব্দুল আলিম মিয়া জানান, আজ ৯ হাজার টাকা দিয়ে একটি পাঙাশ ও ৪ হাজার টাকা দিয়ে পদ্মার রুই কিনেছি।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী জানান, গত মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যেই বড় বড় পাঙাশ বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বড় মাছ ধরা পড়ছে। হরিরামপুর ও শিবালয়য়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :