1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলা জুতা উপহার দিলেন মন্ত্রীকে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৮ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: হেঁটে হেঁটে মানুষের সমস্যা দেখার জন্য ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে (কেসিআরকে) জুতা উপহার দিয়ছেন তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলা।

হায়দরাবাদে সাংবাদিকদের কাছে জুতা প্রদর্শন করে শর্মিলা বলেন, আজ কেসিআরকে চ্যালেঞ্জ দিলাম, এই জুতা নিয়ে আমার সঙ্গে পদযাত্রায় হাঁটতে।

এ সময় তিনি মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এই জুতা আপনার সাইজ অনুযায়ী। যদি এই জুতা আপনার ফিট না হয় তাহলে পরিবর্তনের একটি সুযোগ রাখা হয়েছে।

শর্মিলা বলেন, জনগণ যে সমস্যায় রয়েছে এ দাবি তিনি যদি ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি সব ধরনের কাজ

থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যাব। আর যদি তিনি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর বলেন, বর্তমানে রাজ্যের মানুষ স্বর্ণ যুগ পার করছেন। এখানে কোনো ধরনের সমস্যা নেই। দারিদ্রতা নেই।  তবে মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন শর্মিলা।

তিনি বলেন, মন্ত্রী যে কথা বলছেন তা সঠিক নয়। তিনি মিথ্যা কথা বলছেন। আমি যে দাবি করছি তা তিনি মিথ্যা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাব।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :